ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩ আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ামতপুরে ৮০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২ ​সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন মোহনপুরে কবরস্হানের জমি দখলের অভিযোগ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং বিষয়ক কর্মশালা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তৃতীয় বিশ্বের সব দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা বন্ধ! ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:২৯:০২ অপরাহ্ন
তৃতীয় বিশ্বের সব দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা বন্ধ! ঘোষণা ট্রাম্পের ছবি: সংগৃহীত
তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্যই অভিবাসনের দরজা বন্ধ করে দিচ্ছে আমেরিকা। শুক্রবার সকালে নিজের সমাজমাধ্যমে তিনি এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করতে তৃতীয় বিশ্বের সব দেশের অভিবাসন তিনি বন্ধ করে দেবেন। নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে একইসঙ্গে ভারতের এক পড়শি দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কী ভাবে সেই দেশ থেকে নির্বিচারে অভিবাসীরা আমেরিকায় ঢুকছেন, তার ছবি দেখিয়েছেন।

হোয়াইট হাউসের বাইরে গুলি চলার ঘটনায় আমেরিকার দু’জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে। অভিযুক্ত বন্দুকবাজ আফগানিস্তানের নাগরিক। নাম রহমানুল্লা লাকানওয়াল। এই ঘটনার পর থেকেই আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ট্রাম্প। শুক্রবার একটি ছবি সমাজমাধ্যমে তিনি পোস্ট করেছেন। তাতে হাজার হাজার মানুষকে একসঙ্গে গাদাগাদি করে একটি জায়গায় বসে থাকতে দেখা গিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তান থেকে কাতারে কাতারে মানুষ আমেরিকায় চলে আসছেন। সেই ‘ভয়াবহ’ বিমান পরিবহণের একটা অংশ এই ছবি। তিনি লেখেন, ‘‘হাজার হাজার মানুষকে কোনও রকম তথ্য যাচাই না করেই আমাদের দেশে এ ভাবে ঢেলে দেওয়া হয়। এটা আফগানিস্তানের পরিবহণের ছবি। আমরা সমস্যার সমাধান করব। কিন্তু ভুলব না, জো বাইডেন আমাদের দেশের কী সর্বনাশ করে গিয়েছেন।’’

এর পরের একটি পোস্টে তৃতীয় বিশ্বের নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেন ট্রাম্প। লেখেন, ‘‘আমরা প্রযুক্তিগত ভাবে এত এগিয়ে গিয়েছি, কিন্তু অভিবাসন নীতি জীবনযাত্রার মান নষ্ট করেছে। আমি সমস্ত তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকায় অভিবাসন স্থায়ী ভাবে বন্ধ করে দেব। মার্কিন ব্যবস্থাপনাকে পুরোপুরি সামলে নেওয়ার সুযোগ করে দেব। বাইডেনের আমলে যত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, তা বাতিল করব। আমেরিকার জন্য যারা গুরুত্বপূর্ণ নয়, যারা আমাদের দেশকে ভালবাসতে পারে না, তাদের সরিয়ে দেব।’’ যাঁরা মার্কিন নাগরিক নন, তাঁদের সরকারি সুযোগসুবিধাও বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হবে তাঁদেরও, যাঁরা পশ্চিমি সংস্কৃতির সঙ্গে মানানসই নন এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা যাঁদের জন্য বিঘ্নিত হতে পারে।

তৃতীয় বিশ্বের দেশ কারা
‘তৃতীয় বিশ্বের দেশ’ শব্দগুলি বর্তমান প্রেক্ষিতে অপ্রচলিত। ঠান্ডা লড়াই চলাকালীন পুঁজিবাদী ‘প্রথম বিশ্ব’ এবং সমাজবাদী ‘দ্বিতীয় বিশ্বের’ কোনও পক্ষের সঙ্গেই যে সমস্ত দেশ হাত মেলায়নি, তাদের ‘তৃতীয় বিশ্ব’ বলা হত। তবে বর্তমানে তীব্র দারিদ্র, অর্থনৈতিক অনিশ্চয়তাপূর্ণ দেশগুলিকে কেউ কেউ ‘তৃতীয় বিশ্ব’ বলে উল্লেখ করেন। আফগানিস্তানের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার অনেক দেশ সেই তালিকায় রয়েছে। ট্রাম্পের কাদের জন্য অভিবাসন বন্ধ করতে চান, তা স্পষ্ট করেননি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের

বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের