ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:১৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:১৪:০৮ অপরাহ্ন
ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল ছবি: সংগৃহীত
পর্তুগিজ ফুটবলের পোস্টারবয় বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। তাকে আইডল মেনে ফুটবল খেলতে শুরু করে দেশটির তরুণরা। আর তাদের হাত ধরেই এবার বিশ্বচ্যাম্পিয়ন হলো পর্তুগাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেঅনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ। 

এদিন ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে খেলাকে জমিয়ে তোলে। তবে ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ডানদিক থেকে কুনহার অসাধারণ কাট-ব্যাক পাস ধরে বাঁ–পায়ের নরম টোয়ে গোল করেন কাব্রাল। 

গোলটির পুরো কৃতিত্ব কুনহার নিখুঁত সিদ্ধান্ত এবং পাসের। ৪১তম মিনিটে স্পট–কিক থেকে লিড দ্বিগুণ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকলে ম্যাচে নতুন উত্তেজনা যোগ হতো। কিন্তু পর্তুগালের সলিড ডিফেন্স বারবারই দেয়াল হয়ে দাঁড়ায়। যোগ করা সময়েও গোল না পাওয়ায় অস্ট্রিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয় সমতায় ফিরতে।

বল দখলে (৫৮%) এবং আক্রমণেও এগিয়ে ছিল পর্তুগাল। পুরো ম্যাচে দু’দল মিলিয়ে হয়েছে ৪৩টি ফাউল, যা ম্যাচের লড়াই–ভরা পরিবেশকে আরও স্পষ্ট করে। শেষ বাঁশির পর পর্তুগালের তরুণেরা উল্লাসে মাতেন, এটাই তাদের দেশের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা জয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার