ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৯৪

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:০৮:২৭ অপরাহ্ন
হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৯৪ ছবি: সংগৃহীত
হংকংয়ে হাউজিং কমপ্লেক্সে লাগা আগুনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এখনও খোঁজ মেলেনি অ্যাপার্টমেন্টগুলোতে থাকা ২৭৯ জনের। ধারণা করা হচ্ছে, অনেকেই আটকা পড়েছেন ভেতরে।

২৪ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও ভবনগুলো থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। ভেতরে উচ্চ তাপমাত্রা ও আংশিক ভাঙন দেখা দেয়ায় উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভবনের অর্ধেক উচ্চতা পর্যন্ত অভিযান চালাতে পেরেছে। আগুনের উচ্চতা ছিল আরও বেশি।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে তাই-পো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্ট নামের ঐ হাউজিং কমপ্লেক্সে। মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের ১২শ'রও বেশি কর্মী।

এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তবে কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, হংকংয়ের ছয় দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩