ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায় বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায় ১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী? চিন সফর শেষ, ইরানে এ বার আরও বিধ্বংসী হামলা? প্রস্তুত হচ্ছে বাহিনী চিনের উপহার চিনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা? নষ্ট করেছেন ফোনও! নিরাপত্তায় আর কী কড়াকড়ি ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে

রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে হান্নান সরকার

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:০৩:৩৫ অপরাহ্ন
রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে হান্নান সরকার ছবি: সংগৃহীত
বিপিএলের এবারের নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। এদিকে, দলের সহকারী কোচ করা হয়েছে আরেক সাবেক বাংলাদেশি রাজিন সালেহকে।

কোচিং স্টাফে দেশিদের উপর আস্থা রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। হান্নান সরকার ও রাজিন সালেহকে নিয়োগ দিয়ে সেটাই প্রমাণ করল নবাগত দলটি। এই দুইজনকে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট এবং ২০ ওয়ানডে খেলেছেন হান্নান। খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান এবং পরবর্তীতে লেভেল-টু কোচিং কোর্স করেন তিনি। কোচিং কোর্স করানোর পর কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক এই ব্যাটার। 

অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। বর্তমানে বিসিবির এইচপি বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন রাজিন সালেহ। এর আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে খেলোয়াড় নেয়ার বিষয়ও চমক দেখিয়েছে রাজশাহী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সরাসরি চুক্তিতে রাজশাহীতে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। ২০১৬ সাল থেকে বিপিএল খেললেও কখনও নিজ শহরের হয়ে খেলা হয়নি শান্তর। এবার তার সেই আক্ষেপ ফুরাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার