ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ঝিনাইদহে গৃহবধূকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:৫৯:২৩ অপরাহ্ন
ঝিনাইদহে গৃহবধূকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ ফাইল ফটো
সদর উপজেলার দোগাছি গ্রামে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
আহতের স্বজনদের বরাতে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোগাছি গ্রামের নজরুল ইসলাম এবং সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে দু’পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।
 
দোগাছি ইউনিয়নের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, শুক্রবার সকালে ওই গৃহবধূ ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী গ্রামে হাঁটতে বের হন। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০-১৫ জন তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা ওই ‍গৃহবধূকে বেধড়ক মারধর করে।
 
তিনি জানান, হামলাকারীরা গৃহবধূর জামাকাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে ফেলে। একই সঙ্গে তার গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ