ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:৪৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:৪৪:২৩ পূর্বাহ্ন
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা
ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানো এবং সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মাঠপর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দিকনির্দেশনামূলক বকৃক্তা করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু। এছাড়া মহানগরীর সব থানা ও ওয়ার্ডের সভাপতি, সম্পাদকরা-সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় যোগ দেন।

মহানগর সভাপতি মামুনুর রশিদ বলেন, রাজশাহী বরাবরই জাতীয়তাবাদী শক্তির দুর্ভেদ্য ঘাঁটি। আগামী দিনে এই ঘাঁটিকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে প্রকৃত গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিটি ওয়ার্ড, থানায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে।মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের উন্নয়ননীতি ও দলীয় আদর্শ তুলে ধরতে হবে। দলীয় বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে কেন্দ্র রক্ষা ও ভোটাধিকার আদায়ে রাজপথে সাহসী ভূমিকা রাখতে হবে।

সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু বলেন, মিজানুর রহমান মিনুর দিক-নির্দেশনায় রাজশাহী মহানগর বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাই আমাদের মাঠে যদি গাফলতি না থাকে বিজয় আমাদেনর সুনিশ্চিত ইনশাআল্লাহ। 

সভায় অংশ নেওয়া থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর