ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

ভরা সেটে নার্গিসকে বার বার চুমু ইমরানের

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৯:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৯:৫৩:৫১ অপরাহ্ন
ভরা সেটে নার্গিসকে বার বার চুমু ইমরানের ভরা সেটে নার্গিসকে বার বার চুমু ইমরানের
‘সিরিয়াল কিসার’ নামেই বলিউডে পরিচিত তিনি। বহু নায়িকার সঙ্গে তাঁর চুম্বন দৃশ্য এখনও ফিরে ফিরে আসে ইন্টারনেটে। জানেন কি চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ‘আজ়হার’ ছবির শুটিং করছিলেন তিনি। অভিনেত্রী নার্গিস ফকরির সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের কথা ছিল তাঁর। চিত্রনাট্য মেনে রোল হয়েছিল ক্যামেরা। নার্গিসের সঙ্গে চুমুর দৃশ্যে শট দিতে গিয়েই ঘটে ঘটনা।

চুমু খেতে গিয়ে নার্গিসের সঙ্গে কী করেছিলেন ইমরান? সেই কাহিনিই এক সাক্ষাৎকারে শোনান অভিনেত্রী। নার্গিস বলেছিলেন, “আমাদের ছবি ‘আজ়হার’-এর পোস্টারের কথা ভাবুন। মনে পড়বে নিশ্চয় ইমরানের নকল গোঁফ ছিল। ওই নকল গোঁফ যে অন্য কারও গোপনাঙ্গের চুল নয়, সে বিষয়ে আমি তো নিশ্চিত ছিলাম না! আমি কিছুতেই তাই ইমরানকে চুমু খেতে পারছিলাম না। আর জানি না কেন শ্যুটিং-এ ইমরান আমায় একের পর এক চুমু খেয়ে যাচ্ছিল। আমার সে দিন খুব অস্বস্তি হয়েছিল।”

প্রাক্তন ভারতীয় অধিনায়কের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এ ছবি। যেখানে সঙ্গীতা বিজলানির চরিত্রে দেখা গিয়েছিল নার্গিসকে। সেখানে অনেকগুলি চুম্বন দৃশ্য ছিল। প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাথ’ ছবির হাত ধরেই বলিউডে নিজের সফর শুরু করেন ইমরান। তার পর ২০০৪ সালে ‘মার্ডার’ ছবি তাঁকে পরিচিতি দেয়। দেড় দশকের বেশি সময় ধরে বিভিন্ন নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে ইমরানকে। মল্লিকা শেরাওয়াত, জ্যাকলিন ফর্নান্ডেজ়, তনুশ্রী দত্ত, নার্গিস ফকরি-সহ বহু নামী নায়িকাকে পর্দায় চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে।

একটি সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি জানতেনই না যে এই ছবিতে এক-দু’বার নয়, পাঁচ বার ঠোঁটে ঠোঁট রাখতে হবে ইমরানের সঙ্গে। নার্গিস বলেন, “পাঁচ বার চুমু খাওয়ার কথা ছবির চুক্তিপত্রে ছিল না। আমি তো ভেবেছিলাম বাড়তি টাকা নেব পাঁচটা চুমুর জন্যে। আমি জানতাম, ইমরান মনে মনে খুব খুশি হয়েছে। যদিও মুখে বলেছে, ও কিছুই জানত না। আমি জানতাম ও মিথ্যে বলছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪