ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া মৎস্যজীবি রজব আলীর পরিবারকে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে শুকনো খাবার, কম্বল, ৩বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন।

বুধবার উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রজব আলীর বাড়ির দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে  ইউএনও স্যার নিজে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন।

রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও অসহায়, দু:স্থ্য পরিবারের জন্য আমাদের মানবিক এই সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ