ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:৪৪:৪১ অপরাহ্ন
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান
পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতাধীন মধইল বাজারে অবস্থিত উক্ত প্রকল্পের অফিসে উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১৪১ জন উপকারভোগীদের মাঝে আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য ৭ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চল এর কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প হাসেনবেগপুর গ্রাম কমিটির সভাপতি গনেশ লাকড়া, উষ্টি গ্রাম্য মহিলা নেত্রী মাজেদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।

এসময় প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৪৫ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ০৬ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে ফলবাগান, ৪ জনকে গরুর ঘরের মেঝে ঢালুকরণ ও ৩ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে  ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা ও প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ১৫ জনকে টেইলরিং, ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ২ জনকে হস্তশিল্প কাজে মোট ২১ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ক্ষুদ্র কৃষকদের সারা বছরব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

এছাড়াও প্রকল্পের প্রতিবন্ধী সহযোগীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ২৯ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন ও ০১ জনকে ক্ষুদ্র ব্যবসা কাজে মোট ৩০ জনকে ৭ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২