ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে পৃথক অভিযানে দুই ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:৩৩:১২ অপরাহ্ন
চট্টগ্রামে পৃথক অভিযানে দুই ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে দুই ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে দুই ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ২টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের একজন নওগাঁর মহাদেবপুর থানা এবং অন্যজন যশোরের কৈশবপুর থানা ডাকাতি মামলার পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ডাকাতি মামলা (মামলা নং-১১, তারিখ ১১ নভেম্বর ২০২৫; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) এর পলাতক আসামি মো. রিয়াদ ইয়াসার ভূইয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছে।

এরপর (২৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. রিয়াদ ইয়াসার ভূইয়ার বয়স ৩২ বছর; বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গজারিয়া এলাকায়।

একই দিনে আরেক গোপন সংবাদের পর র‌্যাব-৭ জানতে পারে, যশোর জেলার কৈশবপুর থানার ডাকাতি মামলা (মামলা নং-১৫, তারিখ ২৪ অক্টোবর ২০২৫; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) এর পলাতক আসামি মোহাম্মদ মামুন চট্টগ্রামের বন্দর থানায় অবস্থান করছে।

র‌্যাব-৭ ও র‌্যাব-১ এর যৌথ দল ২৬ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে বন্দর থানার ফকিরের টেক মোড় এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। তার বয়স ৩৭ বছর; বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার জুলধা এলাকায়।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি