ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা চরিত্রহীন নারী চেনার আটটি উপায় অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী ‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প আজ পবিত্র শবে কদর রাণীশংকৈলে গরীবের মাঝে যাকাতের চেক শবে কদর লাভের সহজ ৫ উপায় ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

‘সুগার ড্যাডিদের মধ্যে জনপ্রিয়’, মানুষীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য!

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৯:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৯:৪৮:৫২ অপরাহ্ন
‘সুগার ড্যাডিদের মধ্যে জনপ্রিয়’, মানুষীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য! ‘সুগার ড্যাডিদের মধ্যে জনপ্রিয়’, মানুষীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য!
সর্বত্র পুরুষতন্ত্রের আধিপত্য। বিশেষ করে বিনোদন জগৎ চরম নারীবিদ্বেষী। এমন মনে করেন মানুষী চিল্লার। মহিলারা সফল হলে তা নিয়ে নানা রকমের সমালোচনা করা হয়। সব সময়ে এমন আবহ তৈরি করা হয়, যেখানে মহিলাদের সফল হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। মহিলারা সফল হলেও, তার পিছনে কোনও পুরুষের ভূমিকা আছে বলে মনে করা হয়। দাবি অভিনেত্রীর।

এই বিষয়ে সমাজমাধ্যমে নিজের স্পষ্ট মতামত ভাগ করে নিয়েছেন মানুষী। তিনি লিখেছেন, “নারীবিদ্বেষীরা সব সময়ে মহিলাদের সাফল্যের পিছনে তাঁদের মেধা নয়, পুরুষের ভূমিকা খুঁজে বেড়ায়। বাস্তবের দুনিয়ায় যে সব মন্তব্যের কোনও প্রভাব নেই, সেগুলি আমি সব সময়ে এড়িয়ে চলেছি। একটা বিষয় লক্ষ করেছি। কর্মরত সফল মহিলাদের সব সময় অশ্রদ্ধা করা হয়। বিশেষ করে বিনোদন জগতের মহিলাদের অধিক অসম্মান করে কথা বলা হয়।”

এখানেই শেষ নয়। মানুষী আরও লেখেন, “আমি প্রগতিশীল ও শিক্ষিত পরিবেশে বড় হয়েছি, যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমান অবদান থাকে। কোনও একজন চিকিৎসক ভাল কি না, সেটাই দেখা হয়। তাঁর লিঙ্গ কী, সেটা দেখা হয় না। কিন্তু পুরুষেরা সফল হলে, তাঁদের পরিশ্রমী বলা হয়। অন্য দিকে মহিলারা সফল হলে তাঁদের সুযোগসন্ধানী, চতুর, অর্থলোভী বলা হয়ে থাকে।”

কিন্তু হঠাৎ কেন এই বিষয় নিয়ে এত সরব মানুষী চিল্লার? কিছু দিন আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্টে দাবি করা হয়, ‘সুগার ড্যাডি’ ও ব্যবসায়ীদের মধ্যে খুবই জনপ্রিয়। এই দাবির পরেই বিস্ফোরক মন্তব্য করেন মানুষী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ