ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩

হারানো ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর করলেন পুলিশ সুপার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৫:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৫:২২:২৮ অপরাহ্ন
হারানো ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর করলেন পুলিশ সুপার হারানো ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর করলেন পুলিশ সুপার
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে ফোন হারিয়ে ৬০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ছিল, ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ১টি, মটোরোলা ৩টি, জিডিএল ১টি, নাথিং ১টি ও গুগল পিক্সেল ১টি।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্যের ধারা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।

নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশ একইভাবে জনগণের পাশে থেকে সেবা প্রদান অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭