ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৪:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৪:৫৬:০১ অপরাহ্ন
পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার পুঠিয়ায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে র‌্যাব-৫, এর রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে গ্রেফতার করে। 

গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয় (চাচা) বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। গত ২২ অক্টোবর দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু  না জানানোর জন্য  ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে ধর্ষণ করেন তিনি ।

একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলো।

অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি