ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

পিএসজির জয়ের রাতে বিধ্বস্ত লিভারপুল, ঘরের মাঠে ৪ গোল হজম!

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৪:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৪:৪৫:৩৭ অপরাহ্ন
পিএসজির জয়ের রাতে বিধ্বস্ত লিভারপুল, ঘরের মাঠে ৪ গোল হজম! ছবি: সংগৃহীত
ভিতিনিয়ার হ্যাটট্রিকে টটেনহামকে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় স্থানে উঠেছে পিএসজি। বুধবার ঘরের মাঠে দুই বার পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ৫-৩ ব্যবধানে। আরেক ইংলিশ ক্লাব লিভারপুল ঘরের মাঠে পিএসভির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে। 

গত মৌসুমের ইউরোপা লিগজয়ী টটেনহামের বিপক্ষে উয়েফা সুপার কাপে টাইব্রেকারে জয় পাওয়া পিএসজি প্যারিসে এদিন ৩৫ মিনিটে পিছিয়ে পড়ে। টটেনহামের গোলদাতা রিশার্লিসন। ৪৫ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। 

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে টটেনহাম কোলো মুয়ানির গোলে ফের এগিয়ে গেলে ৫৩ মিনিটে ভিতিনিয়া আবার সমতায় ফেরান স্বাগতিকদের। এরপর ৫৯ মিনিটে ফাবিয়ান রুইস ও ৬৫ মিনিটে উইলিয়ান পাচোর গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। 

৭২ মিনিটে টটেনহামের মুয়ানি ম্যাচে তার দ্বিতীয় গোল করলে চার মিনিটের মধ্যে ভিতিনিয়া সফল স্পট কিকে তার হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন। 

পাঁচ খেলায় ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদকে গোল ব্যবধানে পেছনে ফেলে পিএসজি দ্বিতীয় স্থানে উঠলেও টটেনহাম ৮ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে নেমেছে। 

এই রাউন্ডে লিভারপুলকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ ক্লাব পিএসভি আন্দোভেন। লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমেছে। এক পয়েন্ট কম নিয়ে পিএসভি/র অবস্থান ১৫ নম্বরে। পূর্ন ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ