ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

দুবাইয়ে ঋতুপর্ণার নাচ ঘিরে তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়ায়

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৪:৩৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৪:৩৯:৫০ অপরাহ্ন
দুবাইয়ে ঋতুপর্ণার নাচ ঘিরে তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়ায় ছবি: সংগৃহীত
দুবাইয়ে আয়োজিত এক বড়সড় আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলা ও ওড়িষ্যা চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকা সম্মানিত হন। সেখানেই পুরস্কৃত হন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। কিন্তু গ্ল্যামার, আলো আর অনুষ্ঠানের আড়ালে সবচেয়ে বেশি চর্চায় রইল তাঁর নাচ—আর সেই নাচ ঘিরেই রীতিমতো ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।

এক বিনোদনের পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সারারা চুড়িদার পরে খোলা চুলে মঞ্চে নেমে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানের তালে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর নাচের ভঙ্গিমা দেখে নেটিজেনদের মজার মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। বারবার চুল সামলাতে সামলাতে নাচতে থাকা ঋতুপর্ণাকে দেখে এক নেটিজেন সরাসরি লিখলেন, “এই নাচ হাসলে কিন্তু ঠাকুর পাপ দেবে।”

সুমনা দেবনাথ নামে এক ব্যবহারকারীর কটাক্ষ—“ঋতুদিকে আবার ভুতে ধরেছে।” অন্য কেউ আবার লিখলেন, “উনি তো নাচ করছেন না, সার্কাস দেখাচ্ছেন!” মন্দিরা নামে এক নেটাগরিক প্রশ্ন তুললেন—“এরকম পাগলের মতো নাচছে কেন?” কেউ আবার বললেন, “স্কুলের বাচ্চারা আপনার থেকে ভাল নাচ করে।” এমনকি অভিনেত্রীর পোশাক নিয়েও কটূক্তি ছুড়ে দেওয়া হল—এক নেটিজেন তার তুলনা করলেন বেডশিটের সঙ্গে।

মাঝে আরও এক মন্তব্য ঝড় তুলল—“আপনাকে দেখে মনে হচ্ছে পাড়ার বিয়েতে নাচ করছেন।” আরেক জনের পরামর্শ—“দয়া করে নেমে আসুন। আর নাচ করবেন না।” রিয়াঙ্কা ঘোষ নামে এক ব্যবহারকারী ভিডিওর একটি অংশ শেয়ার করে অভয়া-কাণ্ডের প্রসঙ্গ তুললেন, লিখলেন—“উনি হয়তো শঙ্খ বাজাতে গিয়েছিলেন।”

এদিকে সিনেমার পর্দায় কিন্তু দাপটেই আছেন ঋতুপর্ণা। সদ্য মুক্তি পাওয়া ‘লক্ষীকান্তপুর লোকাল’—যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন—ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি চলছে জোরকদমে। পাশাপাশি তাঁর অভিনীত আরও কয়েকটি ছবি—‘বেলা’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘পরিণীতা’, ‘অযোগ্য’, ‘গুডবাই মাউন্টেন’—বর্তমানে থিয়েটারে একের পর এক মুক্তি পাচ্ছে।

তবু, এসব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সেই দুবাইয়ের নাচ। প্রশ্ন একটাই—গ্ল্যামারাস স্টার ঋতুপর্ণার এই অবাক করা নাচ কি সত্যিই ‘মজা করে করা পরিবেশনা’? নাকি নেটিজেনদের ট্রোলই বলে দিচ্ছে অন্য কোনও গল্প?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক