ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফ্রিজের দরজা খুললেই বিদঘুটে, দুর্গন্ধ নাকে আসে, সমাধানে স্বল্প ভেজা একখানি স্পঞ্জ রেখে দিন

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৪:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৪:৩৬:০০ অপরাহ্ন
ফ্রিজের দরজা খুললেই বিদঘুটে, দুর্গন্ধ নাকে আসে, সমাধানে স্বল্প ভেজা একখানি স্পঞ্জ রেখে দিন ছবি: সংগৃহীত
মাছের ঝোলের পাশে আপেল-কলা, ভিনিগারের পাশে আদাবাটা। ফ্রিজের অন্দর মানেই খাবারের জগাখিচুড়ি। সঙ্গে সমস্ত খাবারের গন্ধ মিলেমিশে একাকার। ফ্রিজের দরজা খুললেই সেই বিদঘুটে, দুর্গন্ধ নাকে আসে। ফ্রিজের ভিতরে আটকে সেইটুকু এলাকাতেই ঘুরতে থাকে বাসি গন্ধ। তবে খুব সহজ একটি টোটকায় এই সমস্যার সুরাহা হতে পারে। যার মূল উপকরণ হল, স্বল্প ভেজা একখানি স্পঞ্জ।

স্পঞ্জ দিয়ে ফ্রিজের দুর্গন্ধের সঙ্গে মোকাবিলা? খুব জনপ্রিয় না হলেও এর নেপথ্যে রয়েছে সহজ এক বিজ্ঞান। আসলে ফ্রিজের ভিতরে ঠান্ডা বাতাস আর্দ্রতা ধরে রাখতে পারে না। পরিবেশকে শুষ্ক করে দেয়। খাবারগুলির আর্দ্রতা পৃষ্ঠের উপর ঘনীভূত হতে থাকে, যা ছত্রাক বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। ফলে গন্ধের অণুগুলিকে আরও অবাধে ভ্রমণ করতে সাহায্য করতে পারে। আর এখানেই কাজ করে স্পঞ্জ। ফ্রিজের ভিতরের গন্ধকে শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে স্পঞ্জ-এর। গন্ধগুলি জল এবং স্পঞ্জের তন্তুর মধ্যে আটকে যায়, ফলে খাবার থেকে খাবারে সঞ্চারিত হতে পারে না। হালকা ভেজা স্পঞ্জ ফ্রিজের ভিতরের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে। স্পঞ্জ দিয়ে যে ভাবে ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন-

১. নতুন, গন্ধহীন একটি স্পঞ্জ ভাল করে ধুয়ে নিন।

২. জল চিপে ফেলে দিন। কেবল হালকা সিক্ত হলেই কাজ হয়ে যাবে। বেশি ভেজা থাকলে ছত্রাক সংক্রমণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

৩. ফ্রিজের বড় তাকগুলির যে কোনও কোণে রাখুন। আর একটি রাখতে পারেন সব্জি ও ফলের ড্রয়ারে।

৪. পাঁচ-সাত দিন অন্তর স্পঞ্জ বদলে ফেলুন। স্পঞ্জের রং ঘোলাটে হয়ে এলে বা গন্ধ ধরলে সঙ্গে সঙ্গে পাল্টে নতুন স্পঞ্জ ব্যবহার করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার