ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

সীমান্ত নিরাপত্তায় নতুন উদ্যোগ: রাণীশংকৈলে ৪০০ কৃষকের মাঝে গমের বীজ ও সার বিতরণ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৪:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৪:১৭:০০ অপরাহ্ন
সীমান্ত নিরাপত্তায় নতুন উদ্যোগ: রাণীশংকৈলে ৪০০ কৃষকের মাঝে গমের বীজ ও সার বিতরণ সীমান্ত নিরাপত্তায় নতুন উদ্যোগ: রাণীশংকৈলে ৪০০ কৃষকের মাঝে গমের বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সীমান্তবর্তী এলাকায় সরকারি নির্দেশনায় তিন ফিটের ওপর উচ্চতার ফসল আবাদ নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যে কৃষকদের নিয়ে ওঠান–বৈঠক করেছে উপজেলা কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় কৃষকদের বিকল্প ফসল আবাদে উৎসাহিত করতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে ৪০০ জন সীমান্ত এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওনসহ সংশ্লিষ্ট উপকারভোগী কৃষকরা।

এ বিষয়ে কৃষি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং কৃষকদের ক্ষতি না করে বিকল্প ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের ক্ষতি পুষিয়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনামূল্যে গমের বীজ ও সার পেয়ে প্রান্তিক উপকারভোগী কৃষকরা কৃষি অফিসসহ সরকারের এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক