ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৩:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৩:৫৭:০৫ অপরাহ্ন
নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ ফাইল ফটো
নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আমিশা পাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের এই ঘটনা ঘটে।  

নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীরর মালিক।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক আব্দুর রহিমকে (৫৭) টাকা দেন পাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

অপর এক প্রশ্নের জবাবে এসআই মিঠুন চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত ব্যবসায়ী লক্ষীপুর জেলার বাসিন্দা। দেনা পাওনা নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এতে প্রথমে তিনি চাটখিল সেন্টাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা নেন। বুধবার দিবাগত রাতে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি