ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে তালাকের অভিযোগ, স্বামীর অস্বীকার ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৫ বাংলাদেশি নিহত, আহত ১ দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য সাংবাদিক কামাল মালিক মারা গেছেন নগরীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান, সেক্রেটারি ডা. সাখাওয়াত বাসে মাদক পরিবহনকালে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১ নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান টাঙ্গাইলে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, আট মাসের অন্তঃসত্ত্বা নারী গোপনে পরমাণু অস্ত্রের ভান্ডার বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে চিন! বলছে রিপোর্ট, উপগ্রহচিত্রে দেখা গেল বাঙ্কার, ৩৬০ ফুট উঁচু চিমনিও ‘ঘনিষ্ঠ দৃশ্যে কখনওই অভিনয় করিনি’, পর্দায় চুম্বনে নিজেকে আটকে রাখেন তমন্না ভাটিয়া? সদ্‌গুরুর আশ্রমে সারা অর্জুন ও তমন্না! সোহা আলি খানের ঘরোয়া পুজো! শিবরাত্রিতে তারকারা কী করলেন? প্রীতিভোজের এলাহি আয়োজন! ফাঁস হয়ে গেল বিজয়-রশ্মিকার বিয়ের আমন্ত্রণপত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত জয়পুরহাটে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক মাদরাসা শিক্ষক কুমিল্লায় টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ সার্জারির সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর পুলিশের মিসফায়ারে গুলিবিদ্ধ দিনমজুরকে দেখতে হাসপাতালে রিটার্নিং কর্মকর্তা

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৫৭০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:২১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১২:২১:০৪ পূর্বাহ্ন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৫৭০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৫৭০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান
 

তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ১৫৭০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।      

ঢাকা আহছানিয়া মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসে আট ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।

পাবলিক প্লেস যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।

গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান

নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান