ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১২:০৯:২০ পূর্বাহ্ন
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় আলোচনায় সেলিনা জেটলি দম্পতি
স্বামী পিটার মানসিক ও শারীরিক অত্যাচার করেছেন বলে অভিযোগ। তার ফলস্বরূপ ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন অভিনেত্রী। এ বার অস্ট্রিয়ায় স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পিটার।

মানসিক–শারীরিক নির্যাতন, সম্পত্তি দখল, সন্তানদের থেকে দূরে রাখাসহ একাধিক অভিযোগ।

১৫ বছরের দাম্পত্য ভাঙনের মুখে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও তাঁর স্বামী পিটার হাগ। তিন সন্তানের এই দম্পতি বর্তমানে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। স্বামীর বিরুদ্ধে চুরি, গার্হস্থ্য হিংসা ও দীর্ঘদিনের মানসিক–শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মুম্বই আদালতে মামলা করেছেন সেলিনা। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৫০ কোটি টাকা।

তবে এখানেই শেষ নয়, এবার স্ত্রী সেলিনার বিরুদ্ধে অস্ট্রিয়ার আদালতে পাল্টা মামলা করেছেন পিটার। তাঁর দাবি, বিয়ে টেকেনি সেলিনার ভুলের কারণেই; তিনিই নির্দোষ।

সেলিনার অভিযোগ, তাঁর তিন সন্তানকে ইচ্ছাকৃতভাবে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন পিটার। যদিও ভিয়েনার আদালত প্রতিদিন এক ঘণ্টা করে সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছে অভিনেত্রীকে। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশও অমান্য করে যোগাযোগের সব পথ বন্ধ করে প্রায় নিরুদ্দেশ হয়ে যান তাঁর স্বামী।

সেলিনার আইনজীবীর দাবি, মুম্বইয়ে অভিনেত্রীর সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন পিটার।
ভিয়েনায় দু’জনের যৌথ বিনিয়োগে কেনা বিভিন্ন সম্পত্তিও সেলিনার অজান্তে বিক্রি করে দিয়েছেন তিনি।
গত চার বছর ধরে দুবাইয়ে অন্য এক নারীর সঙ্গে একত্রবাস করছেন পিটার, এ তথ্য এসেছে সেলিনার ননদের কাছ থেকে।

মুম্বইয়ে মামলা হওয়ার আগেই সেলিনার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন পিটার। তাঁর দাবি, তিনিই বরাবর ভুক্তভোগী; সম্পর্ক ভাঙছে সেলিনার আচরণের জন্য।

তাদের দীর্ঘ দাম্পত্য এখন কোন দিকে গড়ায়, আদালতের রায়েই নির্ধারিত হবে সেই সিদ্ধান্ত। বলিউড মহলে নজর এখন এই বহুল আলোচিত আইনি লড়াইয়ের দিকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি