ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

বাংলাদেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব তৈরি করবে ব্র্যাক ব্যাংক ও ডিইজি ইমপালস

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৮:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৮:৪৪:২২ অপরাহ্ন
বাংলাদেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব তৈরি করবে ব্র্যাক ব্যাংক ও ডিইজি ইমপালস বাংলাদেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব তৈরি করবে ব্র্যাক ব্যাংক ও ডিইজি ইমপালস
বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো এসএমই ইনোভেশন ল্যাব চালু করতে জার্মানির ডিইজি ইমপালস-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ডিইজি ইমপালস জিজিএমবিএইচ-এর সহায়তায় ব্যাংকটি এই ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করবে।

ডিইজি ইমপালস জিজিএমবিএইচ হলো জার্মান উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান ডিইজি-এর একটি শতভাগ মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান, যারা ‘ডেভেলপ প্রোগ্রামের’ আওতায় এই সহায়তা দেবে। ডিজিই ইমপালস উন্নয়নশীল ও উদীয়মান বাজারের দেশগুলোর বেসরকারি খাতে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করে। ডিইজি ইমপালস জার্মান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন নীতি ও সহযোগিতাবিষয়ক সংস্থা ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর পক্ষে ডেভেলপ প্রোগ্রামটি বাস্তবায়ন করে থাকে।

এই এসএমই ইনকিউবেটরটি বিশেষভাবে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) উদ্ভাবনকে ত্বরান্বিত করতে কাজ করবে। এই উদ্যোগটি বাংলাদেশের সিএমএসএমই খাতের বড় চ্যালেঞ্জগুলো সমাধান করতে সাহায্য করবে। এটি বিশেষ করে নারী নেতৃত্বাধীন ও ঝুঁকিতে থাকা উদ্যোগগুলোতে বিশেষ মনোযোগ দেবে। ল্যাবটি এমন সব টেকসই সল্যুশন নিয়ে আসার লক্ষ্য নিয়ে তৈরি করা হবে, যেগুলো অর্থায়নের মাধ্যমে জেন্ডার-বৈষম্য কমানো, কুটির ও ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্তিকরণ,
স্মার্ট কৃষি ও জলবায়ু সহিষ্ণু অর্থায়নের প্রসারের মতো খাতগুলোর উন্নয়নে কাজে লাগানো যাবে। এই উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে ব্র্যাক ব্যাংক এবং ডিইজি ইমপালস এসএমই ইনোভেশন ল্যাবের প্রাথমিক ভার্টিকাল ‘নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলো’ নিয়ে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগটি আর্থিক স্বচ্ছলতার পথে জেন্ডার-গ্যাপ দূর করতে সাহায্য করবে, যাতে সবার জন্য অর্থায়ন সুবিধা নিশ্চিত হয়। এর ফলে দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যবসার পরিবেশ গড়ে উঠবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময়ই তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের উন্নয়ন ও তাঁদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। এই এসএমই ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের এসএমই উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে আমরা নতুন ও উদ্ভাবনী প্রোডাক্ট ও সল্যুশন নিয়ে আসতে পারবো। বাংলাদেশে এসএমই ইনোভেশন ল্যাব বাস্তবায়নে সহায়তা করার জন্য আমরা আমাদের জার্মান পার্টনার ডিইজি ইমপালস-এর প্রতি কৃতজ্ঞ।” ল্যাবটি প্রতিষ্ঠিত হলে এটি হবে এসএমই ইনোভেশন, আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়নের একটি বৈশ্বিক কেন্দ্র। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ভিশনের প্রতিফলন, যাঁর লক্ষ্য ছিল এসএমই উদ্যোগের উন্নয়নের মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমূলক উন্নয়ন নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন