ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহী জজপুত্র হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আসামি লিমনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:২৯:০৮ অপরাহ্ন
রাজশাহী জজপুত্র হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আসামি লিমনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি রাজশাহী জজপুত্র হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আসামি লিমনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা ও তার স্ত্রী তাসমিন নাহার লুসীকে হত্যা চেষ্টার ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মামলার একমাত্র আসামী গ্রেপ্তার লিমন মিয়ার।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালত-২ এ জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী রেকর্ড করার সময় মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান এবং আদালত পরিদর্শক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ওসি হাবিবুর রহমান জানান, দ্বিতীয় দফার পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালত-২ এ হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য আবেদন জানানো হয়। এ আবেদনের প্রেক্ষিতে বিচারক মামুনুর রশিদ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লিমনের জবানবন্দী রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাত পৃষ্টার জবানবন্দীতে লিয়ন মিয়া হত্যার দায় স্বীকার করেছে। পুর্ব পরিচয় থাকলেও নানা কারণে বিচারক পরিবার লিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ নিয়ে হুমকি ধামকি দিলে ঘটনার এক সপ্তাহ আগে সিলেটের একটি থানায় লিয়নের নামে জিডি করেন বিচারকের স্ত্রী তাসমিনা নাহার। এই ক্ষোভ থেকে পরিচয় গোপন করে বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে লিয়ন।

সেখানে কথা কাটাকারির এক পর্যায়ে বিচারক স্ত্রী পুলিশকে কল করার জন্য মোবাইল হাতে নেয়। এ সময় পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আশঙ্কা থেকে তাসমিন নাহার লুসীর উপর প্রথম হামলা করে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে ছেলে তাওসিফকে কামড় দেয় এবং ছুরিকাঘাত করে বলে লিয়ন স্বীকার করে

গত ১৩ নভেম্বর নগরীর ডাবতলায় দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসমিন নাহার লুসীকে ছুরিকাঘাত করে জখম করে লিমন মিয়া। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ছেলে সুমনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় লিমনকে। পরের দিন বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামী করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি