ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৯:৫৮:৫১ অপরাহ্ন
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে ২০০ গজের মধ্যে সমাবেশ–মিছিল নিষিদ্ধ।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এবং পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। রাজশাহী মহানগরীর মিশন বালিকা বিদ্যালয়, বুলনপুর, রাজশাহী কোর্ট এলাকা ও রাজপাড়া কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরএমপি আইন–১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর এবং ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর পরীক্ষাকালীন সময় পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে, সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র বহন, চারজনের অধিক মানুষের একত্র চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরএমপি পুলিশ জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ