ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী-বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন
আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী-বিভাগীয় কমিশনার আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী-বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, আমিষ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে। এ অর্জন সাময়িক নয়, এটা স্থায়ী অর্জন।

আমিষে এখন আর আমরা পরনির্ভরশীল নই, আমাদের একটি ভিত্তি তৈরি হয়ে গেছে।

প্রাণিসম্পদ দপ্তরে যারা কর্মরত আছেন তারাসহ কৃষক এবং তরুণ সমাজ এগিয়ে এসেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বজলুর রশীদ বলেন, প্রাণিসম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। সময় পরিক্রমায় পূর্বের প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে তারা একটি ভালো ভাবমূর্তি তৈরি করতে পেরেছে। এটি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের পরিশ্রমের ফল। এই সেক্টরের গুরুত্বের কারণে সরকার প্রথমবারের মতো এবছর প্রাণিসম্পদ সপ্তাহ ঘোষণা করেছে।

প্রাণিসম্পদে অবদান রাখায় আজ জাতীয় পর্যায়ে রাজশাহী থেকে ৬ জন পুরস্কার পাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

নিরাপদ খাদ্য উৎপাদনের উপর জোর দিয়ে তিনি বলেন, আমরা নিজেরা যদি এই নৈতিক দায়িত্ব পালন করি যে, আমরা খাবারে কোনো ভেজাল মিশাবো না তাহলে আমাদের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনারা দেখবেন অনেক মিল-ফ্যাক্টরি ছিলো যাদের পণ্য আগে বাজারে খুব পাওয়া যেত এখন সেগুলো হারিয়ে গেছে। এটার কারণ হলো, পণ্যে ভেজাল। কাজেই আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই না। নিরাপদ খাদ্য হবে আমাদের প্রথম স্লোগান। আমি যতটুকুই মানুষের খাওয়ার জন্য উৎপাদন করি, সেটা যেন নিরাপদ হয়।

এসময় আমাদের প্রাণিসম্পদ খাত শুধু দেশে নয়, বিদেশেও গ্রহণযোগ্যতা অর্জন করবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য যে, একই স্থানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২৫টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২