ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহীতে আমন ধান কাটায় ধীরগতি, বাজারে দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৮:৫৫:২৪ অপরাহ্ন
রাজশাহীতে আমন ধান কাটায় ধীরগতি, বাজারে দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা রাজশাহীতে আমন ধান কাটায় ধীরগতি, বাজারে দরপতনে দুশ্চিন্তায় কৃষকরা
রাজশাহীতে চলতি মৌসুমে আমন ধান কাটায় এখনো পূর্ণদমে শেষ হয়নি। 

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, এখনো প্রায় ৪০ শতাংশ জমির ধান কাটেনি। কৃষকদের ভাষ্য, মৌসুম এখন মধ্য পর্যায়ে, পুরোপুরি শেষ হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এমন পরিস্থিতিতে ধানের দাম ক্রমাগত কমতে থাকায় তারা গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মণ ১,৪৪০ টাকা নির্ধারণ করলেও রাজশাহীর তালন্দ, কালীগঞ্জ, চৌবাড়িয়া, কলমা ও বিল্লি হাটে কৃষকেরা জানাচ্ছেন, বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ১,১০০ থেকে ১,১৫০ টাকায়। যা সরকারি ঘোষিত দামের তুলনায় অনেক কম।

রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে জেলায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।

তানোর উপজেলার দরিয়া গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক বলেন, এখনো অনেক জমির ধান কাটা বাকি। শ্রমিক ও সারের দাম অনেক বেড়েছে। কিন্তু বাজারে ধানের দাম শুনলেই বুক ভেঙে যায়। মণ প্রতি ১,১০০ টাকায় ধান বিক্রি করলে লোকসান ছাড়া কিছুই থাকে না।
তবে খড়ের ভালো দাম থাকায় কিছুটা খরচ ওঠে আসছে বলে জানান তিনি।

মোহনপুর উপজেলার কৃষক আব্বাস উদ্দিন অভিযোগ করে বলেন, সরকার ঘোষিত দরে ধান কেনে খুব অল্প পরিমাণে। অনেক সময় ক্রয়কেন্দ্রে আমাদের মতো সাধারণ কৃষকের ধান নেয় না। আর বাজারে ফড়িয়ারা কম দামে ধান কিনে নিচ্ছে। যদি দাম আরও কমে, তাহলে বড় বিপদে পড়ব।

নারী কৃষক সারমিন খাতুনের আশঙ্কা,শ্রমিকের মজুরি বেড়েছে, উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে আবার ধান কাটাও পুরো শেষ হয়নি। বাজারে দাম আরও কমতে পারে, এই ভাবনায় দিনরাত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

ধান ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়লেও তারা নগদ টাকার অভাবে বেশি দামে ধান কিনতে পারছেন না। মিল মালিকরাও ক্রয় কমিয়ে দিয়েছেন।

কামারগাঁ বাজারের ধান ব্যবসায়ী মতিউর রহমান মতি বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন কঠিন হয়ে গেছে। মিলগুলোও ধান কম কিনছে। তাই আমরা বেশি দামে ধান কেনার অবস্থায় নেই।

আরেক ব্যবসায়ী রাব্বানী বলেন, ধান কাটার মৌসুম চলছে, সরবরাহ বাড়ছে। কিন্তু নগদ টাকা সংকটের কারণে দাম বাড়ানো সম্ভব হচ্ছে না।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, এখনো জেলার প্রায় অর্ধেক ধান কাটাুমাড়াই বাকি। সরবরাহ বাড়ার কারণে বাজারে প্রভাব পড়ছে। আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও জানান, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে এবং সরকারি ক্রয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষকরা যাতে সহজে ক্রয়কেন্দ্রে ধান দিতে পারেন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের