ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নগরীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আ’লীগের নেতাকর্মী গ্রেপ্তার -৪

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৮:২৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৮:২৬:১৭ অপরাহ্ন
নগরীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আ’লীগের নেতাকর্মী গ্রেপ্তার -৪ নগরীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আ’লীগের নেতাকর্মী গ্রেপ্তার -৪
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহমখদুম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. রনি (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মো. মানিক মিয়া (৪০)। তারা সকলেই নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকায় গ্রেপ্তারকৃত আসামিরাসহ আরও ৬০-৭০ জন ব্যক্তি একত্রিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশ ও পোড়া টায়ার জব্দ করে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার পর বুধবার দুপুরে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মুক্তারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা