ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ভুল হলে করণীয় কী? রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

ভরাটককৃত পুকুর পুনঃখনন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইয়্যাসের ধন্যবাদ ও ভবিষ্যৎ পদক্ষেপের দাবি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৮:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৮:১৯:১৬ অপরাহ্ন
ভরাটককৃত পুকুর পুনঃখনন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইয়্যাসের ধন্যবাদ ও ভবিষ্যৎ পদক্ষেপের দাবি ভরাটককৃত পুকুর পুনঃখনন: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইয়্যাসের ধন্যবাদ ও ভবিষ্যৎ পদক্ষেপের দাবি
রাজশাহী নগরীর মোল্লাপাড়া মৌজায় ভরাটককৃত পুকুরটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজশাহীর জেলা ও বিভাগীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, পরিবেশ আন্দোলনকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)।

বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন এবং সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এসব তথ্য জানান।

সংগঠনটি জানায়, ভরাটকৃত পুকুরটির পুনঃখনন অবৈধভাবে জলাধার ভরাটকারীদের জন্য একটি সুস্পষ্ট বার্তা বহন করবে। একই সঙ্গে জেলা ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃক্ষকে রাজশাহীর প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তারা। বিগত সময়ে অবৈধভাবে ভরাট হওয়া অন্যান্য পুকুরও দ্রুত উদ্ধার করে পুনঃখননের দাবি জানানো হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে পুকুর, জলাশয় ও জলাধার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একসময় রাজশাহী মহানগরীতে কয়েক হাজার পুকুর থাকলেও বর্তমানে টিকে আছে কয়েকশটি মাত্র। ২০২২ সালের ৮ আগস্ট উ”চ আদালত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় থাকা ৯৫২টি পুকুর সংরক্ষণে পাঁচ দফা নির্দেশনা দিলেও অবৈধভাবে পুকুর ভরাট দমে যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের পতনের পর নগরে পুকুর ভরাট, গ্রামে কৃষি জমিতে পুকুর খনন ও জমির শ্রেণী পরিবর্তনের প্রবণতা বেড়ে যায়। তবে গণঅভ্যুত্থানের পর থেকে ইয়্যাস বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপি প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রায় ২৫টি পুকুর ভরাট বন্ধে কার্যকর ভূমিকা রাখে।

মোল্লাপাড়া মৌজার পুকুর ভরাটের তথ্য পাওয়া মাত্র গত শনিবার জেলা প্রশাসন ও পরবর্তীতে পরিবেশ উপদেষ্টাকে অবহিত করা হয়। পরদিন মঙ্গলবার জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে পুকুর ভরাট বন্ধ এবং পুনঃখননের ব্যবস্থ্যা গ্রহণ করে। ইয়্যাস মনে করে, প্রশাসন শুরুতেই তৎপর হলে পুনঃখননে অতিরিক্ত ব্যয় এড়ানো যেত।

নগরীর অবশিষ্ট সব পুকুর সিএস ও আরএস খতিয়ান অনুযায়ী চিহ্নিত করে সীমানা নির্ধারণ ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ জমির শ্রেণী পরিবর্তন কঠোর নজরদারিতে আনা এবং অনুমতি ছাড়া পরিবর্তন বন্ধ।

ব্যক্তি মালিকানাধীন পুকুরুজলাশয় সংরক্ষণে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা; প্রয়োজনে অধিগ্রহণ।

অধিগ্রহণের পূর্ব পর্যন্ত জলাধার মালিকদের উপযুক্ত প্রণোদনা প্রদান।

নগরের জলাধার সংরক্ষণে ভবিষ্যতে অধিগ্রহণের নীতিমালা প্রণয়ন এবং ব্যক্তি মালিকানাধীন জলাভূমির জন্য প্রণোদনা বরাদ্দ।

সংগঠনটি মনে করে, এসব কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে রাজশাহীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নগরবাসীর জীবনযাত্রা সুরক্ষিত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা