ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ

রাজশাহীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি নেতা মিলু ও হারুন নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১২:০২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১২:০২:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি নেতা মিলু ও হারুন নেতৃত্বে বিক্ষোভ মিছিল রাজশাহীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি নেতা মিলু ও হারুন নেতৃত্বে বিক্ষোভ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজশাহী মহানগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে নগরীর রেলগেট থেকে রানীবাজার পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারুর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মহানগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রাজপথ প্রকম্পিত হয় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত দেড় দশকে দেশে যে গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে, তার মূল দায়ভার শেখ হাসিনার। তারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এ সময় মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ