ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশের মাঠ পরিদর্শন করলেন জোটের নেতৃবৃন্দ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:৩৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:৩৬:০২ অপরাহ্ন
৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশের মাঠ পরিদর্শন করলেন জোটের নেতৃবৃন্দ ৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশের মাঠ পরিদর্শন করলেন জোটের নেতৃবৃন্দ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সমাবেশ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন জোটের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চাই। ইসলামী জোট জনমানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক কাতারে দাঁড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে একসাথে কাজ করছে। ৩০ তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

সমাবেশস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সমাবেশ অনুষ্ঠানের আহব্বায়ক ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি ও সমাবেশ অনুষ্ঠানের সদস্য সচিব গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা ইসলামী আন্দােলনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনিত প্রার্থী নুরুজ্জামান লিটন, রাজশাহী-৬ আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক নাজমুল হক, রাজশাহী-৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থী ডাক্তার আব্দুল বারি সরদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু