ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১০:৫৮:৪৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর অপরাধ পরিস্থিতি বিশদভাবে বিশ্লেষণ করা হয়। অক্টোবর মাসের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান উপস্থাপন ও তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বিশেষ করে ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি ও অবৈধ দখলবিরোধী চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নেও গুরুত্বারোপ করা হয়।

সভায় অক্টোবর ২০২৫ পর্যন্ত কর্মমূল্যায়ন উপস্থাপন করা হয় এবং শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এসময় বোয়ালিয়া মডেল থানার এসআই মো. শরিফুল ইসলাম, সার্জেন্ট মো. তোফায়েল আহমেদ এবং রাজপাড়া থানার এএসআই মো. আব্দুল মোতালেবকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে আরও ১৩ পুলিশ সদস্যকে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক