ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ঝুলন্ত মায়ের পাশে পড়ে ছিল দুই সন্তানের গলাকাটা লাশ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫৫:৫৫ অপরাহ্ন
ঝুলন্ত মায়ের পাশে পড়ে ছিল দুই সন্তানের গলাকাটা লাশ ঝুলন্ত মায়ের পাশে পড়ে ছিল দুই সন্তানের গলাকাটা লাশ
বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানের গলাকাটা এবং ঘরের আড়ার সঙ্গে মায়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ‘দাম্পত্য কলহের’ জেরে মা দুই সন্তানকে ‘গলাকেটে হত্যার’ পর ‘আত্মহত্যা’ করেছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, লাশ উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় তদন্ত চলছে।

নিহত গৃহবধূ সাদিয়া আকতার (২৫) বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের মো. কাজলের স্ত্রী। তাদের মেয়ে তিন বছর বয়সি সাইফা ও এক বছরের ছেলে সাইফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ থাকার কারণে স্বজনরা ডাকাডাকি করতে থাকেন। পরে দরজা খোলার পর বিছানায় শিশু সাইফা ও সাইফের গলাকাটা রক্তাক্ত লাশ পাওয়া যায়। এছাড়া ঘরের আড়ার সঙ্গে সাদিয়া আকতারের লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, নিহত মা ও দুই সন্তানের লাশ উদ্ধারে ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ তিনটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। দাম্পত্য কলহের কারণে ওই গৃহবধূ তার সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা- সে ব্যাপারে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা