ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

আমার অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধার করুন: কলেজছাত্রী শিলা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৫২:২৭ অপরাহ্ন
আমার অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধার করুন: কলেজছাত্রী শিলা আমার অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধার করুন: কলেজছাত্রী শিলা
বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের কৃষক সাইদুর রহমানের বাড়ি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ওই কৃষক দম্পতিকে ছয় দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন প্রভাবশালী দুই ভাই।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাগমারা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাবা ও মাকে উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে রাজশাহী মেট্রোপলিটন কলেজের ছাত্রী মোছা. শিলা আকতার।

সংবাদ সম্মেলনে মোছা. শিলা আকতার দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত বুধবার প্রভাবশালী দুই ভাই ক্ষমতার দাপট দেখিয়ে তাদের বাড়ির পশ্চিম দিকের দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে ঘিরে তার বৃদ্ধ বাবা-মাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন। এছাড়া অপর এক প্রতিবেশীর একটি বেলগাছ থেকে সবসময় বেল ঝরে পড়ে তাদের বাড়ির টিনের চালার ক্ষতি হয়। এ নিয়ে কথা কাটাকাটি হলে তারা একজোট হয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে। তাছাড়া প্রতিহিংসার কারণে তারা একজোট হয়ে তাদের বাড়ির পূর্বদিকের দরজাও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, আমার বৃদ্ধ বাবা-মা বর্তমানে নিজ বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে রয়েছেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো প্রতিকার মেলেনি।

তাই তাদের বাড়ির দরজার সামনে থেকে প্রতিবেশীদের দেওয়া অবৈধ বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ বৃদ্ধ বাবা-মাকে উদ্ধারে জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে মোছা. শিলা আকতার।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। শিগগিরই ওই বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি