ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৯:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৯:৩৫:২২ অপরাহ্ন
রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
রাজশাহীর তানোর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মিনি স্টেডিয়াম মাঠ থেকে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা। মিছিল নিয়ে তারা থানার মোড়ের দিকে যাওয়ার সময় সামনে থেকে শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা চালিয়ে ইট-পাটকেল ছুড়েন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তানোর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সুলতানুল ইসলাম তারেক গ্রুপের আতিকুর রহমান আতিক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করে। হঠাৎ সামনে থেকে আমাদের মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। তারা বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে লাঠিদিয়ে পিটিয়ে জখম করেছে।

সুলতানুল ইসলাম তারেক বলেন, তারা দল করে, আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারাদেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে শরীফ সাহেবের অনুসারীরা হামলা করেন।

তারেক বলেন, শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন, এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। তাই মিজান নিজে তার লোকজন নিয়ে এ হামলা করেছে। বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ জখম করেছে। আমরা এ ব্যাপারে অবশ্যই থানায় অভিযোগ দায়ের করব।

তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে গিয়েছিলেন। গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে যাওয়া হয়েছে। এছাড়াও হামলার সময় আমাদের কিছু লোকজন ভূমি অফিসে আশ্রায় নিয়েছিল। সেখানেও তারা আমলা চালায়। এ সময় তারা ভুমিসের এক কর্মকর্তার গাড়িও ভাঙচুর করে বলেও জানান সুলতানুল ইসলাম তারেক।

তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজান বলেন, তারা হামলা করেননি বাঁধা দিয়েছেন। মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কিছু কর্মী আহত হয়েছেন।

বিষয়গুলো নিয়ে কথা বলতে বিএনপির মনোনিত প্রার্থী শরীফ উদ্দীনকে ফোন করা হলেও তিনি ধরেননি।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম বলেন,পুলিশের অনুমতি নিয়ে যে কেউ মিছিল-মিটিং করতেই পারে। তাতে কারও বাঁধা দেওয়ার এখতিয়ার নেই। তবে তানোরে মিছিলে বাঁধা দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩