ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না : মিথিলা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:৫১:০২ অপরাহ্ন
এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না : মিথিলা এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না : মিথিলা
সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর আজ মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না, সেরা ৩০ চূড়ান্ত। এর থেকে বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।

এরপর তিনি বলেন, যারা সেরা ৩০-এ গিয়েছে আমি দেখেছি প্রত্যেকেই মিস ইউনিভার্স-এর মুকুট পাওয়ার যোগ্য। আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। আমি মনে করি, এটা আমাদের কাছে জয়ের মতো আনন্দের। আমি বাংলাদেশের জন্য রেভুলেশন এনেছি।

দেশের মানুষ অনেক সাপোর্ট করেছেন, তারা ভোট দিয়েছে এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আগামীতে যারা এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে আমি তাদের যে কোনো ধরনের হেল্প লাগলে করব।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর মিথিলাকে বিকিনি পরা অবস্থায় দেখে অনেকে বাংলাদেশ থেকে তার কড়া সমালোচনা করেন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইম স্যুট ওয়ার এই চারটি জিনিসের ওপর মার্কিং করা হয়।

এগুলো যদি কেউ ঠিকমতো করতে না পারে তাহলে সে সেরা ৩০ কিংবা টপ পজিশনে যেতে পারবে না। আমি সেরা ৩০ হয়েছি, এটাও পারতাম না যদি সুইম স্যুট ওয়ার না করতাম। বিকিনি বাংলাদেশ থেকে আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবে আমার দেশকে ছোট করিনি।’
নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স ২০২৫’।

এবারের আসরে বিজয়ী হন ম্যাক্সিকোর ফাতিমা বোশ, প্রথম রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রবিনার সিং।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি