ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পাবনায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৮:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৮:২৩:৫১ অপরাহ্ন
পাবনায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ পাবনায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ
পাবনার ঈশ্বরদী উপজেলার কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বিড়ি জব্দ করেছে পুলিশ এবং পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ । শুক্রবার (৩০ মে) রাতে ঈশ্বরদী থানা ভবন পার্শ্ববর্তী এস এ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি জব্দ করা হয়। এসময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়ি জব্দ করা হয়েছে।

কাস্টমস ও পুলিশ সূত্র জানায়, পাবনায় নকল বিড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে আনা হচ্ছিলো। খবর পেয়ে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় এস এ পরিবহন কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়। অভিযান থেকে পাঁচ লাখ শলাকা নকল আকিজ বিড়ি, ৪,৮০,০০০ শলাকা নকল বাঁশি বিড়ি এবং আড়াই লাখ শলাকানকল ব্যান্ডরোলযুক্ত বকুল বিড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। মামলার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা