ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ পীরগঞ্জে দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে?

মোটরসাইকেলের গতিরোধ করে ১৪ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:৩২:৪১ অপরাহ্ন
মোটরসাইকেলের গতিরোধ করে ১৪ লাখ টাকা ছিনতাই মোটরসাইকেলের গতিরোধ করে ১৪ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিপুর এলাকায় মঙ্গলবার দিনদুপুরে মোটরসাইকেলের গতিরোধ করে আরোহীদের কাছে থাকা জমি কেনার ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনদুপুরে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ভাউমান টালাবহ এলাকার আফসার আলীর তিন ছেলে আরিফ হোসেন, আরফিন হোসেন, আবির হোসেন জমি ক্রয় করার জন্য ১৪ লাখ টাকা নিয়ে ভেন্ডার অফিসে যান। এসময় তাদের স্বজনরাও ভেন্ডার অফিসে আসেন।

কিন্তু দলিল লেখক মতিউর হোসেন কাগজপত্রের ত্রুটি থাকায় জমি রেজিস্ট্রি করতে পারেননি। যার কারণে টাকাও লেনদেন হয়নি। পরে আরফিন ও আবির তাদের বোনের স্বামী আমিনুল ইসলামের মোটরসাইকেলে ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিকেল ৩টার দিকে লতিফপুর এলাকার জোড়া ব্রিজের পাশে পৌঁছালে তাদের চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয় একটি প্রাইভেট কার।

এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়ে আতঙ্কিত হলে তাদের কাছে থাকা প্রায় ১৪ লাখ টাকা ভর্তি ব্যাগটি লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরেফিন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।

দলিল লেখক মতিউর রহমান বলেন, ‘তাদের দলিল সম্পাদনের জন্য প্রস্তুত করেছিলাম। কিন্তু ওই জমির একটি আমমোক্তারনামা দলিল থাকায় দলিল সম্পাদনা করা যায়নি। পরে দুই পক্ষকে বুঝিয়ে দিলে তারা চলে যায়। তবে বাইরে গিয়ে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।’

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত