ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:২৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:২৬:১৪ অপরাহ্ন
সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার সান্তাহার রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার শ্বাশান কলোনী গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে যাত্রীবেশে স্কুল ব্যাগে করে চার কেজি গাঁজা বহন করছিল দুই যুবক। দুপুরে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে দাঁড়ালে তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাদের দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বার্ষিক পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে স্টেশনের প্ল্যাটফরম দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় দুই ট্রেন যাত্রীর মধ্যে একজন ট্রেন থেকে নেমেই দৌড় দেয়। বিষয়টি আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ট্রেনে আসা দুই মাদক ব্যবসায়ীকে ফলো করছিল ছদ্মবেশে থাকা এক পুলিশ সদস্য। সান্তাহার স্টেশনে নামার সময় তাদের একজনকে ধরে ফেললে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাকেও আটক করে ফেলে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু