ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:০৯:৫০ অপরাহ্ন
পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তাসনিম ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু তাসনিম।

এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক