ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৭:৪২:২০ অপরাহ্ন
আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি
২৫ নভেম্বর , মঙ্গলবার রাজশাহী নগরীর অন্যতম প্রবেশদ্বার তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর সুধী সমাজ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম এর সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরডিএ কমপ্লেক্স ভবনটি লিজ দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনবিরোধী এই কাজের তীব্র নিন্দা জানান। জুলাই অভ্যুত্থানের সময় তালাইমারী মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছিল এবং এখান থেকে আন্দোলন সংঘটিত করা হয়েছিল। এক দশমিক ৪২ একর জমির ওপর তিনতলা বিশিষ্ট এ স্কয়ারটির নাম অবিলম্বে পরিবর্তন করে জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র নামকরনের দাবি জানানো হয় এবং এই ভবনটিকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। যেখানে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস উপস্থাপন ও সংস্কৃতি চর্চা, নগরবাসীর চিত্তবিনোদন, শিক্ষার্থী ও আগামী প্রজম্মের মেধা ও মননের বিকাশ এবং সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।

স্মারকলিপির দাবি সমূহ- আরডিএ কমপ্লেক্স ভবনের জনবিরোধী এই লিজ অবিলম্বে বাতিল করতে হবে; আরডিএ কমপ্লেক্স ভবনটিকে জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গাড়ি পার্কিং সুবিধা, এম্পিথিয়েটার, উন্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরী, আর্ট গ্যালারি ও মিউজিয়াম এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা।

এসময় উপস্থিত ছিলেন, জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র রক্ষা আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, উর্দু বিভাগের অধ্যাপক সামীউল ইসলাম, নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমান, নৃবিজ্ঞানী ও সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক ও জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ প্রমূখ।

একই দাবি সম্বলিত স্বারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানকে প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান