ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহীর দামকুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৬:৩৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৬:৩৬:০৭ অপরাহ্ন
রাজশাহীর দামকুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দামকুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো: আলমাস আলী (৪৯)।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে দামকুড়া থানার বিন্দারামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলমাস আলী ওই এলাকারই মৃত আজমত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো: মাসুদ কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল দামকুড়া বাজার এলাকায় টহল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বিন্দারামপুর এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং আলমাস আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দামকুড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের