ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৬:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৬:২৯:১৬ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত অনেক নারী কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কেন নির্যাতিত হচ্ছি, সেই কারণগুলো বুঝতে হবে। কারণ চিহ্নিত করতে পারলে নির্যাতন নির্মূল করা সহজ হবে।

তিনি আরও বলেন, আমরা চাই না আমাদের কোনো বোন, মা, স্ত্রী কিংবা ভাই নির্যাতনের শিকার হোক। আমাদের সবার শ্লোগান হওয়া উচিত, আমরা নির্যাতনের বিপক্ষে, আর যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে।

পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার