ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ: গণধোলাই দিয়ে বাবাকে পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৩:৫৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৩:৫৬:১৫ অপরাহ্ন
১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ: গণধোলাই দিয়ে বাবাকে পুলিশে সোপর্দ ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ: গণধোলাই দিয়ে বাবাকে পুলিশে সোপর্দ
যশোরে ১৩ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার বিকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাবাকে গণধোলাই দিয়ে ও মাথার চুল কেটে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত ব্যক্তির গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলায়। তারা স্বপরিবারে শহরের চাঁচড়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ভুক্তভোগীর মায়ের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ছিলেন না। এই সুযোগে পাষণ্ড বাবা তার নিজ মেয়েকে ধর্ষণ করেন। পরদিন শুক্রবার ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার ফুফুকে জানায়। এরপর ফুফুসহ অন্য আত্মীয়-স্বজনরা ওই বাসায় আসেন। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজের জঘন্য অপরাধের কথা স্বীকার করেন।

শনিবার বিকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চালচ্ল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক