ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ইথিওপিয়ায় জেগে উঠল ১০ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি! মুখ ঘুরিয়ে ভারতে ফিরল ইন্ডিগো-র বিমান

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:৪০:২৩ অপরাহ্ন
ইথিওপিয়ায় জেগে উঠল ১০ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি! মুখ ঘুরিয়ে ভারতে ফিরল ইন্ডিগো-র বিমান ইথিওপিয়ায় জেগে উঠল ১০ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি! মুখ ঘুরিয়ে ভারতে ফিরল ইন্ডিগো-র বিমান
রবিবার সকালে আচমকা জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। শেষ বার প্রায় ১০ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তার পর থেকে এত দিন ঘুমিয়েই ছিল সে।

১০,০০০ বছর ধরে ঘুমিয়ে ছিল ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরি। বহু যুগ পর, রবিবার আচমকা ঘুম ভেঙেছে তার। আর তার জেরে বদলাতে হয়েছে একাধিক বিমানের গতিপথ। এমনকি, সতর্কবার্তা পেয়ে কেরলের কন্নুর থেকে সৌদি আরবের আবু ধাবির উদ্দেশ পাড়ি দেওয়া ইন্ডিগো-র বিমানও মুখ ঘুরিয়ে ফিরে এসেছে অহমদাবাদে।

বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কন্নুর-আবু ধাবি ৬ই ১৪৩৩ বিমানটি ভয়াবহ অগ্ন্যুৎপাতের সতর্কবার্তা পেয়ে তড়িঘড়ি অহমদাবাদে ফিরে এসেছে। বিমান সংস্থার তরফেই যাত্রীদের অহমদাবাদ থেকে কন্নুরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। শুধু ওই বিমানই নয়, ওই পথ দিয়ে যাতায়াত করা সমস্ত বিমানের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করেছে ভারতের বিমান কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে একাধিক বিমানের গতিপথ বদলানোর কথা ভাবা হচ্ছে।

রবিবার সকালে আচমকা জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। শেষ বার প্রায় ১০ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তার পর থেকে এত দিন ঘুমিয়েই ছিল সে। রবিবার তার ঘুম ভাঙে। কালো ছাইয়ের পুরু চাদরে ঢেকে যায় আকাশ। সঙ্গে নির্গত হতে থাকে সালফার ডাই অক্সাইড গ্যাস। ছাইয়ের মেঘে ইতিমধ্যেই ওমান এবং ইয়েমেনের একাধিক অঞ্চল ঢেকে গিয়েছে। সে সব এলাকাতেও পরিবেশগত এবং বিমান চলাচল সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড