ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

‘ধর্মেন্দ্রের মৃত্যুতে টাকা পোড়াতে চাই’ শ্মশানের বাইরে অভিনেতার অনুরাগীরা তুললেন কোন দাবি?

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:২৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:২৭:৩৪ অপরাহ্ন
‘ধর্মেন্দ্রের মৃত্যুতে টাকা পোড়াতে চাই’ শ্মশানের বাইরে অভিনেতার অনুরাগীরা তুললেন কোন দাবি? ‘ধর্মেন্দ্রের মৃত্যুতে টাকা পোড়াতে চাই’ শ্মশানের বাইরে অভিনেতার অনুরাগীরা তুললেন কোন দাবি?
খানিকটা নীরবেই বিদায় নিলেন ধর্মেন্দ্র! এমনটাই ক্ষোভ অনুরাগীদের। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অভিনেতার জুহুর বাড়ি থেকে একটা অ্যাম্বুল্যান্স বার হয়। তার পরেই পবনহংস শ্মশানে দেওল পরিবার থেকে বলিউডের তারকাদের ভিড়। প্রায় ২টোর মধ্যে সম্পন্ন হয় অভিনেতার অন্ত্যোষ্টিক্রিয়া। তার পর থেকেই শ্মশানে ভিড় জমতে থাকে অনুরাগীদের। সকলের একটাই আক্ষেপ, ‘‘দেওল পরিবার জানাতে পারত এক বার, শেষবারের জন্য দেখতাম।’’ কেউ কেউ আবার কাঁদছেন।

সোমবার দুপুর থেকে শ্মশানের বাইরে ভিড়। হাজারো অনুরাগীর জমায়েত। কেউ ক্ষোভ প্রকাশ করছেন, কেউ আক্ষেপ করছেন, চোখের দেখা দেখতে পেলেন না। এক মহিলা অনুরাগী কাঁদছেন আর বাইরে মোতায়েন পুলিশকে অনুরোধ জানাচ্ছেন, একটি বার যেন তাঁকে ঢুকতে দেওয়া হয়। অভিনেতার জন্য তিনি টাকার বান্ডিল পোড়াবেন।

বেশ কিছু সন্ন্যাসী জড়ো হন শ্মশানের বাইরে। তাঁদেরও একটাই আক্ষেপ, দেওল পরিবার অন্তত একবার জানাতে পারত। তাঁদের কথা, ‘‘এত বড় তারকা এমন নীরবে চলে যাওয়া মানতে পারছি না।’’ চলতি মাসের ১১ তারিখ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেই সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা-পুত্র সানি দেওল থেকে কন্যা ঈশা দেওল। কিন্তু ২৪ নভেম্বর খানিক সকলের চোখে আড়াল দিয়ে অভিনেতা অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করেন তাঁর ছেলেমেয়েরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার