ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

তানজিন তিশার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ!

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:২২:৫৮ অপরাহ্ন
তানজিন তিশার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ! তানজিন তিশার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ!
ভিসা নিয়ে জটিলতা হওয়ায় এ পার বাংলার ছবিতে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও অভিনয় করতে পারেননি অভিনেত্রী তানজিন তিশা। সে কথা আগেই জানা গিয়েছিল। এ বার অভিনেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করলেন ছবির প্রযোজক সরিফুল ধাবক।

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে প্রযোজক জানিয়েছেন, অভিনেত্রীর জন্য ভিসার স্লট ঠিক করার পরেও নানা টালবাহানা করে তা এড়িয়ে যান। তার পরে আর ভিসা পাওয়া যায়নি। তিশার জন্য শুটিংয়ের সময়ও বার বার পিছোনো হয়। কিন্তু কাউকে না জানিয়ে অভিনেত্রী আমেরিকা চলে গিয়েছিলেন।

প্রযোজক বলেন, “‘ভালোবাসার মরশুম’ ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশি ১১ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। চুক্তিপত্রের সময় তিনি দুই দফায় ৪ লাখ ১২ হাজার টাকা নেন। বাকি টাকা শুটিং ও ডাবিংয়ের সময় নেওয়ার কথা ছিল। কিন্তু ছবিটিতে অভিনয় না করা সত্ত্বেও তিনি তাঁর অগ্রিম ফেরত দিচ্ছেন না।” প্রযোজক জানিয়েছেন, অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, অভিনেত্রীর বিরুদ্ধে একটি শাড়ি সংস্থা আর্থিক তছরুপের অভিযোগ আনে। তাদের দাবি, এক সপ্তাহের মধ্যে অভিনেত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে, সমাজমাধ্যমে মিথ্যাচারের জন্য তিশাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে ওই সংস্থা। আইনি নোটিস পাওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও জবাব দেননি তিশা। তার পরই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করার পদক্ষেপ করে ওই সংস্থা। এই বিতর্কে নায়িকার তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের