ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

গুরুদাসপুরে কলেজের বিভাগীয় প্রধানকে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
গুরুদাসপুরে কলেজের  বিভাগীয়  প্রধানকে বিদায় সংবর্ধনা গুরুদাসপুরে কলেজের বিভাগীয় প্রধানকে বিদায় সংবর্ধনা
গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদের অবসর গ্রহণ উপলক্ষে মানপত্র দান, সম্মাননা
ক্রেস্টসহ ফুল দিয়ে ভালোবাসা ও সম্মান জানানো হয়েছে।

সোমবার অত্র কলেজে বাংলা বিভাগের আয়োজনে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ভ‚গোল বিভাগের বিভাগীয় প্রধান নাজনি পারভীনের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানেসভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শ্রী কনক দত্ত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ.কে আজাদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান (মইনুদ্দিন), প্রভাষক সুজিত সাহা, মো. জহুরুল ইসলাম, হাসিবুল ইসলাম মিলন, সমর বিশ্বাস ও শাহিন আলম। শিক্ষার্থীদের মধ্যে ছাহাবী হাসান, হালিমাতুস সাদিয়া, ফারহান প্রমুখ বক্তব্য দেন।
 
জানা যায়, দীর্ঘ কর্মজীবনে আব্দুর রশিদ তার শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে গেছেন অগণিত শিক্ষার্থীর জীবনে। তাঁর মমতা, আন্তরিকতা এবংশিক্ষকসুলভ ব্যক্তিত্ব বাংলা বিভাগকে সমৃদ্ধ করেছে অসীমভাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুর রশিদ বলেন, বড় কিছু অর্জন করতে হলে অধ্যায়ন করতেহবে। সরলতা, ভালোবাসা ও ধৈর্যের সাথে আগাতে হবে। সর্বোপরি গুরুজনদের শ্রদ্ধা করতে হবে।

কলেজটির অধ্যক্ষ ড. একরামুল হক বলেন, আব্দুর রশিদ শিক্ষক হিসেবে পাঠদান সহ সকল ভালো কাজে পারদর্শী। এজন্য তাকে অলরাউন্ডার বলা হয়। কর্মজীবনের
গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করলেও স্মৃতিতে, শ্রদ্ধায় ও অনুপ্রেরণায় তিনি আমাদের সঙ্গে চিরদিন অমলিন থাকবেন। আমরা তাঁর সুস্বা¯’্য, শান্তিময় ও সমৃদ্ধ অবসর জীবন কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর