ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:৪২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১০:৪২:৩৬ অপরাহ্ন
জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ
রাজশাহী জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে তুঘলকি কারবার।

"সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর আওতায় রাজশাহীতে বরাদ্দ পাওয়া ১০টি গ্রুপের কাজের কার্যাদেশ দেওয়া হয়েছিল গত জুলাই মাসে। কিন্তু ৫ মাস অতিক্রম হলেও বরগুনার পটকাখালি এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল এন্টারপ্রাইজ এখনও একটি কাজও শুরু করতে পারেনি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার শর্ত থাকলেও কাজ শুরু না হওয়ায় পুরো প্রকল্পটি সময়মতো সম্পন্ন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে প্রকল্পের অগ্রগতি জানতে সাংবাদিকরা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গেলে দায়িত্বপ্রাপ্ত প্রাক্কলনিক (স্টিমেটর) সালমা খাতুন কোনো সহযোগিতা না করে বরং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে— কাজ শুরু হয়নি কেন ? গুরুত্বপূর্ণ তথ্য কেন গোপন করা হচ্ছে ? ঠিকাদারকে বাঁচাতে তিনি কেন এমন আচরণ করছেন ?

অনুসন্ধানে দেখা গেছে, দপ্তরের অধিকাংশ বিল পাস, স্টিমেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ রফাদফা নাকি স্টিমেটর সালমা খাতুনের স্বামীর মাধ্যমে সম্পন্ন হয়। একজন বহিরাগত মানুষের এমন কর্তৃত্বে বিস্ময় প্রকাশ করেছেন দপ্তরের দায়িত্বশীলরা।

সম্প্রতি ৯ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সালমা খাতুনের স্বামীকে ঠিকাদারদের সঙ্গে রফাদফার ইঙ্গিতমূলক কথোপকথন করতে শোনা যায়। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার বসড়ি এলাকায়।

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ-এর বিরুদ্ধে দুর্নীতি, রাতে অফিস করা, বিল আটকে রাখা, অফিস ফাইল বাসায় নেওয়া এমন একাধিক অভিযোগ আগে থেকেই স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্টিমেটর সালমা খাতুনকেও এসব অনিয়মে সহযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়। তবুও এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কোনো তদন্ত, বদলি, কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে প্রশ্ন উঠছে-এত অভিযোগের পরও তাদের রক্ষা করছে কে ? কেনই বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?

একাধিক সূত্র দাবি করেছে- প্রকৌশলী হারুন অর রশিদ নিয়মবিধি ভেঙে নিজেই ঠিকাদারি ব্যবসাও পরিচালনা করেন। দপ্তরে গিয়ে প্রকৌশলী হারুন অর রশিদকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “প্রকৌশলী হারুনের বিষয়ে আমি লিখিতভাবে উপর মহলে জানিয়েছি। নতুন প্রধান প্রকৌশলী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

এদিকে চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে জানান, “অভিযোগগুলো আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান