ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

নগরীর বেলপুকুরে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১০:২৯:৪৮ অপরাহ্ন
নগরীর বেলপুকুরে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ নগরীর বেলপুকুরে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ
রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ভারতীয় শাল, শাড়ি ও কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১২-১৮৯২) ভারতীয় চোরাচালানের মালামাল রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে থামিয়ে বাসটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বাসের বক্স থেকে একটি বড় বস্তা পাওয়া যায়। বস্তার মালিকানা জানতে চাইলে বাসে থাকা কোনো যাত্রীই তা নিজেদের বলে দাবি করেননি।

পরবর্তীতে বিজিবির আভিযানিক দল বস্তাটি খুলে ভেতর থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ি ২ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১২ পিস, ভারতীয় বড় কম্বল ৮ পিস। 

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ