ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে বিজিবির অভিযানে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:৪০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:৪০:১৯ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ রাজশাহীতে বিজিবির অভিযানে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ
রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া স্প্রে মেশিন ও ব্যাগ থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দামকুড়া থানা এলাকায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চরমাজারদিয়া বিওপি’র একটি টহল দল এসব মাদক জব্দ করেন। 

বিজিবি জানায়, উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে দেখা যায়, এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে জমির ভেতর দিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছে। সন্দেহজনকভাবে নিকটে এলে টহল দল তাকে ধরার চেষ্টা করে। এসময় সে স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে তল্লাশি করে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য এবং স্প্রে মেশিনসহ অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড