ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:১০:৫২ অপরাহ্ন
ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি
প্রেসিডেন্ট ট্রাম্প ১ লাখ ডলারের কম আয়কারী করদাতাদের জন্য ২ হাজার ডলারের 'ট্যারিফ রিবেট' দেওয়ার প্রস্তাব করেছেন। তাঁর দাবি, এই অর্থ ট্যারিফ থেকে আসবে এবং সম্ভব হলে জাতীয় ঋণ কমাতেও সহায়ক হবে।

ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ ট্যারিফ আয়ের মধ্য থেকে স্বল্প ও মধ্যম আয়ের মার্কিন নাগরিকদের জন্য প্রদত্ত ২হাজার ডলারের অর্থের যে অংশ অবশিষ্ট থাকবে, তা জাতীয় ঋণ উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যবহার করা হবে।

প্রশাসন এই অর্থের জন্য কারা যোগ্য হবেন, সে বিষয়ে এখনো প্রাথমিক ধারণা ছাড়া স্পষ্ট নির্দেশনা দেয়নি। ট্রাম্প বলেছেন, আমরা শত শত বিলিয়ন ডলারের ট্যারিফ সংগ্রহ করেছি। আমরা সম্ভবত আগামী বছরের মাঝামাঝি বা তারও পরে মাঝারি ও মধ্যম আয়ের ব্যক্তিদের জন্য হাজার হাজার ডলারের ডিভিডেন্ড প্রদান করব।

যদি এই পরিকল্পনা কেবল ১ লাখ ডলারের কম আয়ের পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাদ পড়বেন কারণ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিক গড় আয় ছিল ১ লাখ ৮হাজার ৬০০ ডলার।

ট্যাক্স ফাউন্ডেশনের বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াতে পারে। অনুমান অনুযায়ী, করদাতা ও তাঁদের সঙ্গীদের জন্য এই কর্মসূচির খরচ হবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার, যেখানে এখন পর্যন্ত ট্যারিফ আয় প্রায় ১১৭ বিলিয়ন ডলার যা এই ব্যয়ের তুলনায় অনেক কম।

ট্যাক্স ফাউন্ডেশনের কর বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় যেকোনো নীতিগত কাঠামোয় আমেরিকানদের মধ্যে ২হাজার ডলার করে বিতরণ করলে ফেডারেল বাজেট ঘাটতি কমবে না, বরং বাড়বে। ট্যারিফের বোঝা কমানোর ভালো উপায় হবে ট্যারিফই তুলে দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার